কোরআনে হাফেজ
আবেদনকারীকে অবশ্যই একজন কোরআনে হাফেজ হতে হবে। এটি আমাদের কর্মক্ষেত্রের মূল ভিত্তি।
"খুঁজছি আগামীর উসমান, গড়ছি সমৃদ্ধ উম্মাহ।"

হাফেজ উদ্যোক্তা অন্বেষণ নিছক কোনো গতানুগতিক প্রোগ্রাম নয়, এটি হাফেজদের মধ্য থেকে আগামীর সফল ব্যবসায়ী নেতা তৈরি করার একটি বিশেষ উদ্যোগ। হাফেজদের ভেতরে যে নেতৃত্বের প্রতিভা লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করে তাদের আধুনিক বিশ্বের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা চাই এমন একদল নেতা তৈরি করতে, যারা নিজেদের ব্যবসার পাশাপাশি অন্যান্য হাফেজ ভাইদেরও স্বাবলম্বী করে তুলবেন এবং এই উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখবেন।
🌱
হালাল, টেকসই এবং স্কেলযোগ্য ব্যবসায়িক মডেলে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করা।
🔗
আপনার প্রতিষ্ঠিত ব্যবসায় অন্তত আরও একজন হাফেজকে প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রদান করা।
🌍
অর্থনৈতিকভাবে শক্তিশালী হাফেজ কমিউনিটি গড়ে তুলতে বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করা।
সহজ ও আধুনিক পদ্ধতিতে আরবি ভাষা শেখার এবং প্রচারের কার্যকর ব্যবস্থা।
শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, সহজলভ্য এবং ফলপ্রসূ করার বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ।
মানসম্মত হালাল পণ্য সংগ্রহ এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শক্তিশালী সরবরাহ চেইন তৈরি।
উন্নত কলাকৌশল ব্যবহারের মাধ্যমে কৃষিখাতকে আরও বেশি লাভজনক ও মানসম্পন্ন করা।
আধুনিক মাধ্যম ব্যবহার করে পণ্য সরবরাহ এবং দৈনন্দিন কাজের সুবিধা বৃদ্ধি করা।
দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে সেবা পৌঁছানো এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা।
* হালাল, উদ্ভাবনী, সম্প্রসারণযোগ্য ও টেকসই যেকোনো আইডিয়া নিয়ে আবেদন করতে পারবেন!
আবেদনকারীকে অবশ্যই একজন কোরআনে হাফেজ হতে হবে। এটি আমাদের কর্মক্ষেত্রের মূল ভিত্তি।
যাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
নতুন হালাল ব্যবসার আইডিয়া (Business Initiative) এবং উদ্যোগী হওয়ার প্রবল মানসিকতা থাকতে হবে।
এক নয়, বরং দলের সাথে মিলে কাজ করার মানসিকতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব থাকতে হবে।
ই-কমার্স, এডুটেক, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারে আগ্রহী হতে হবে।
একটি স্টার্টআপকে সফলতার সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।
১
নির্বাচিত টিমের জন্য ১-৫ লক্ষ টাকা পর্যন্ত জাকাত ফান্ড বা অফেরতযোগ্য (Non-refundable) আর্থিক সহায়তা।
২
১-১০ লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক বিনিয়োগ (Refundable) এবং ব্যবসা বড় করার জন্য পরের ধাপে বড় ধরনের ইনভেস্টর সাপোর্ট।
৩
ফ্রিতে বিজনেস রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক এবং যাবতীয় লিগ্যাল বা আইনি পরামর্শ ও প্রফেশনাল সাপোর্ট প্রদান।
৪
অফিস বা শপ স্পেস সহায়তা এবং প্রফেশনাল ওয়েবসাইট ও অনলাইন ব্র্যান্ডিং এর মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করা।
৫
সফল উদ্যোক্তাদের সরাসরি দিকনির্দেশনা ও গ্লোবাম নেটওয়ার্কিং সুবিধা।
৬
ব্যবসা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত দীর্ঘমেয়াদী ধারাবাহিক সাপোর্ট ও পর্যবেক্ষণ।
* এছাড়াও ব্যবসায়িক সফলতার প্রয়োজনে অন্য যে কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
বিনিয়োগকারী এবং মেন্টরদের সামনে আপনার উদ্ভাবনী আইডিয়াটি সফলভাবে উপস্থাপনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন:
আপনার পণ্য বা সেবা সমাজের ঠিক কোন সমস্যার সমাধান করছে? এর উদ্ভাবনী দিকটি কী এবং এটি কীভাবে হালাল তা স্পষ্টভাবে তুলে ধরুন।
আপনার টার্গেট কাস্টমার কারা এবং বাজারের সম্ভাব্য আকার কত? প্রতিযোগীদের তুলনায় আপনার অনন্য বৈশিষ্ট্য কী?
প্রতিষ্ঠাতা ও টিমের অন্যান্য সদস্যদের দক্ষতা, পূর্ব-অভিজ্ঞতা এবং ভূমিকা কী? লক্ষ্য অর্জনে আপনাদের সম্মিলিত একাগ্রতা প্রমাণ করুন।
কীভাবে আপনার ব্যবসায় আয় আসবে? দীর্ঘমেয়াদে আর্থিক ও কাঠামোগতভাবে ব্যবসাটি কীভাবে নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে?
আগামী ৩-৫ বছরে ব্যবসাকে কীভাবে বড় করবেন? প্রযুক্তির ব্যবহার করে কীভাবে নতুন কাস্টমার বেইস তৈরি করবেন, তার রোডম্যাপ দেখান।
আপনার উদ্যোগ সফল হলে কতজন হাফেজ বা সাধারণ মানুষের কর্মসংস্থান হবে এবং সমাজে কী ইতিবাচক প্রভাব পড়বে?
আপনার কাছে কি কোনো চমৎকার হালাল স্টার্টআপ আইডিয়া আছে? আজই আপনার বিস্তারিত ব্যবসায়িক পরিকল্পনা (Business Plan) আমাদের কাছে পাঠান।
নির্দেশনা: সর্বোচ্চ ৫ মিনিটের ব্যবসায়িক পরিকল্পনা (pptx, video, report বা আপনার জন্য সহজ যেকোনো ফরম্যাটে) তুলে ধরতে পারেন। খেয়াল রাখবেন যেন মূল্যায়নকারী ৫ মিনিটের মধ্যে আপনার পুরো পরিকল্পনাটি স্পষ্টভাবে বুঝতে পারেন।
যে বিষয়গুলো অবশ্যই উল্লেখ করা উচিতঃ উল্লিখিত ১ হতে ৭ নম্বর বিষয়াবলি এবং তৎসংশ্লিষ্ট আপনার যুক্তিসমূহ।
আমাদের এই মিশন সমগ্র উম্মাহর। হাফেজদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এই বিশাল ভিশন সফল করতে একা চলা সম্ভব নয়। আপনার সক্রিয় অংশগ্রহণ এবং ঐকান্তিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।
যেভাবে আপনি আমাদের সহায়তা করতে পারেন:
পরামর্শ ও মেন্টরশিপ: আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা দিয়ে হাফেজদের পথ দেখান।
আর্থিক সহায়তা: জাকাত, অনুদান বা কর্জে হাসানা (Qard Hasan) প্রদান।
অবকাঠামো: অফিস, শপ স্পেস বা ব্যবহৃত জমি ব্যবহারের সুযোগ দান।
দক্ষতা ও জ্ঞান: আইটি, মার্কেটিং বা আইনি সহায়তা প্রদান।
নেটওয়ার্কিং: বিনিয়োগকারী বা ব্যবসায়িক মহলে আমাদের পরিচিত করা।
“আপনার অভিজ্ঞতার আলোয় আলোকিত হোক আগামীর হাফেজ উদ্যোক্তারা”



